1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলে পুলিশ সুপারের মতবিনিময় সভা ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন দৌলতপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খোকসায় নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দৌলতপুরে দুদকের মামলায় ভুয়া ইউএনও আটক মুফতি আমির হামজা নিরাপত্তা ঝুঁকিতে,থানায় জিডি নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার চলবে না-পুলিশ সুপার কুষ্টিয়া রাস্ট্র সংস্কার চাইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই -উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

ঝিনাইদহে শের আলী ফাউণ্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ঝিনাইদহ অফিস:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে প্রায় হাজার দুস্থ, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে শের আলী ফাউন্ডেশনের উদ্যোগে শের আলী অটিস্টিক বিদ্যালয় মাঠে এ খাদ্যা সামগ্রী বিতরণ করা হয়।

শের আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার শিউলী রানি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শের আলী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জাহিদ হাসান

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান টুটুল। পরে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট