1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে রাবেয়া হাসপাতাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহ অফিস:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ:ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া ক্লিনিক থেকে অনিল বীন (২৮) নামের এক প্রাইভেট চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) সকাল ৮টার দিকে ঐ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অনীল ময়মনসিংহ সদর উপজেলার চর কালীবাড়ি এলাকার হীরালাল বীনের ছেলে। তিনি রাবেয়া হাসপাতালের ডাঃ তারিক আখতার খানের ব্যক্তিগত গাড়ি চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে একটি কেবিনের জানালার সঙ্গে ওই যুবকের মরদেহ ঝুলছিল। পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে রাবেয়া হাসপাতালের মালিক সোহেল রানার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে এড়িয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট