1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

কুষ্টিয়ায় রাসেল ভাইপার সাপের কামড়ে দুই জনের মৃত্যু

কুষ্টিয়া অফিস:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া :কুষ্টিয়ায় সাপের ছোবলে পৃথক দুটি স্থানে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-কালু হালসানা (৩৫) তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবর গাড়া এলাকার মৃত. নাহারুল ইসলামের ছেলে।

আজ ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকায় ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ে কামরুজ্জামান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন কৃষক কামরুজ্জামান। এসময় ‘রাসেল ভাইপার’ কামড় দিলে সেটি মেরে বস্তায় বন্দি করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেন কামরুজ্জামান। এসময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কামরুজ্জামান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামের মৃত. করিম পরামানিকের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট