1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

কুষ্টিয়া অফিস:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ আলী,ইবিথানা : ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) ও হল সংসদ গঠন এবং নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ কমিটি গঠন করেন। বুধবার (২৭ আগস্ট) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান ও সদস্য সচিব আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। এছাড়া বাকি সদস্যরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান , দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান,আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক,আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ।

এছাড়াও বহিরাগত সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হোসেন সিডনী।

কমিটিকে যত দ্রুতসম্ভব ইকসু’র গঠনতন্ত্র বা সংবিধি প্রণয়ন করে উপাচার্যের নিকট জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট