1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলে পুলিশ সুপারের মতবিনিময় সভা ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন দৌলতপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খোকসায় নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দৌলতপুরে দুদকের মামলায় ভুয়া ইউএনও আটক মুফতি আমির হামজা নিরাপত্তা ঝুঁকিতে,থানায় জিডি নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার চলবে না-পুলিশ সুপার কুষ্টিয়া রাস্ট্র সংস্কার চাইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই -উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

ইবিতে বায়োটেকনোলজি বিভাগের সিলভার জুবিলী উদযাপন

ইবিথানা অফিস:
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ইবি রিপোর্টার:ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলভার জুবিলী ও অ্যালামনাই পুনর্মিলনী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয়। দিনব্যাপী এই আয়োজনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান উপলক্ষে প্রশাসন ভবন চত্বর থেকে একটি rally বের হয়, যা উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। Rally’র পর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হোসেন আল মামুন, ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. নাজমুল হুদা।
এছাড়া বক্তব্য রাখেন সিলভার জুবিলী ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক এবং আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার সংক্ষিপ্ত বক্তব্যে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, “বর্তমান যুগে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় শাখা। শিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনে এখানে শিক্ষার্থীদের সুযোগ বৈশ্বিক পরিসরে বিস্তৃত।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থী কখনোই বিভাগ বা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয় না। একবার যে শিক্ষার্থী হয়, তিনি আজীবনই শিক্ষার্থী—কারণ বিভাগই তাঁর ‘আলমা মাটার’। বিশ্বের বিভিন্ন দেশে এই বিভাগের অ্যালামনাইরা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও তাদের অবদান দৃশ্যমান। আমি আশা করি, এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট