1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইবিতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলে পুলিশ সুপারের মতবিনিময় সভা ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন দৌলতপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খোকসায় নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দৌলতপুরে দুদকের মামলায় ভুয়া ইউএনও আটক মুফতি আমির হামজা নিরাপত্তা ঝুঁকিতে,থানায় জিডি নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার চলবে না-পুলিশ সুপার কুষ্টিয়া রাস্ট্র সংস্কার চাইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই -উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের প্রতিবাদ সভা ও মানববন্ধন

ঝিনাইদহ অফিস:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

এম এ কবির,ঝিনাইদহ:
সারা দেশে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করার সংবাদে ঝিনাইদহে প্রতিবাদ সভা,মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( কেএসবিএবি) এর ব্যানারে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের একটি মিলানায়তনে সায়েদুল ইসলাম বাদশার সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাকির হোসেন,রওশন জামান,নাজমুল হাসান,জাহাঙ্গীর আলম,বাবুল আক্তার,এরশাদ আলী প্রমূখ। প্রতিবাদ সভা শেষে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বিক্ষুব্ধ খুচরা সার ডিলাররা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় বক্তরা বলেন,সরকারের সিদ্ধান্তে যদি খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয় তা হলে দেশের ৪৪ হাজার বিক্রেতা পথে বসবে, তাদের পরিবার পরিজন অনাহারে থাকবে। বক্তাগণ বলেন, আমরা ৩০ বছর যাবৎ দেশের ৫ কোটি কৃষকের সেবা দিয়ে আসছি। কৃষকের সুবিধার কথা বিবেচনা করে আমরা ব্যাংক ঋণ নিয়ে কৃষকের কাছে বাকিতে সার বিক্রয় করে থাকি। প্রত্যেক খুচরা ডিলার চাষিদের দোরগোড়ায় সার পৌছে দেবার মত সেবায় নিয়োজত। বক্তাগণ বলেন,সার সিন্ডিকেটের বিরুদ্ধে খুচরা বিক্রেতারা সরকারী কোষাগারে ত্রিশ হাজার টাকা জমা দিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে লাইসেন্স গ্রহন করে ব্যবসা করে আসছেন। তারা বলেন, আমরা সব সময় বিভিন্ন সিন্ডিকেট দ্বারা ‘অবহেলিত ও বৈষম্যের শিকার’। বক্তাগণ খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর টি.ও নিবন্ধনের দাবী জানান।
মানববন্ধন শেষে সার বিক্রেতারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কৃষি অফিসার,জেলা কৃষি বিভাগের উপপরিচালক এবং ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট