1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলে পুলিশ সুপারের মতবিনিময় সভা ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন দৌলতপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খোকসায় নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দৌলতপুরে দুদকের মামলায় ভুয়া ইউএনও আটক মুফতি আমির হামজা নিরাপত্তা ঝুঁকিতে,থানায় জিডি নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার চলবে না-পুলিশ সুপার কুষ্টিয়া রাস্ট্র সংস্কার চাইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই -উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

কুষ্টিয়ায় পঁচা -নষ্ট গরুর মাংস বিক্রির অভিযোগ

কুষ্টিয়া অফিস:
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া : কুষ্টিয়া শহরে মাঝে মধ্যেই মাইকিং করে মাংস বিক্রির কথা শোনা যায়। বাজারে গরুর মাংসের দাম ৭শত২০টাকা থেকে সাড়ে ৭শত টাকা হলেও মাইকিং করে ৫শত থেকে সাড়ে পাঁচশত টাকা কেজি দরে বিক্রির ঘোষণা দেয়া হয়।এসব ক্ষেত্রে অসুস্হ গরু জবাই কিংবা গোপন স্হান থেকে মাংস এনে বিক্রয় করা হয়। যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ।
৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের মজমপুর গেইট এলাকায় মাইকিং করে নিম্ন মানের নষ্ট মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযুক্ত মাংস ব্যবসায়ী রাজু আহম্মেদ দীর্ঘদিন ধরে শহরের চৌড়হাস, কাস্টমস মোড়,সাদ্দাম বাজার,মজমপুর গেইট এলাকায় অস্হায়ী দোকান বসিয়ে খাওয়ার অনুপযোগী অসুস্হ গরুর মাংস বিক্রয় করে আসছিল।

গতকাল উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরীনের অভিযোগের ভিত্তিতে মোবাইল টিম খাওয়ার অনুপযোগী মাংস জব্দ ও জরিমানা করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি আব্দুর রশিদ বলেন, বিবর্ণ ও খাওয়ার অনুপযোগী এসব মাংস এক শ্রেনীর ব্যবসায়ীরা অঞ্জাত জায়গা থেকে এনে বিক্রয় করে থাকে। শহরের রাজার হাট এলাকাতেও এ ধরনেরএকটি গ্রুপ সক্রিয় আছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারা মোতাবেক অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট