1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলে পুলিশ সুপারের মতবিনিময় সভা ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন দৌলতপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খোকসায় নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দৌলতপুরে দুদকের মামলায় ভুয়া ইউএনও আটক মুফতি আমির হামজা নিরাপত্তা ঝুঁকিতে,থানায় জিডি নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার চলবে না-পুলিশ সুপার কুষ্টিয়া রাস্ট্র সংস্কার চাইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই -উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

ঢাবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা অফিস:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ঢাবি রিপোর্টার:ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের উদ্যোগে অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন এবং সাধারণ সম্পাদক রাগীব আনজুম। বিভাগীয় অধ্যাপক ড. মো. মাসুদ আলম এবং ডাকসু’র স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন বিন মুজাফফর।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করে বলেন, বিতর্ক একজন মানুষকে যৌক্তিকভাবে চিন্তা করতে শেখায় এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। একজন আত্নপ্রত্যয়ী ও আত্নবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন- মো. কামরুল ইসলাম, নাফে বিন মামুন ও মোহাম্মদ শাহেদ হোসাইন ইমন। রানার-আপ টিমের সদস্যরা হলেন- মো. সিয়াম হায়দার, তৌফিকা আরাফাত রোজ ও মুহাম্মদ মুঈনুদ্দীন গাউছ। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন নাফে বিন মামুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট