1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলে পুলিশ সুপারের মতবিনিময় সভা ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন দৌলতপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খোকসায় নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দৌলতপুরে দুদকের মামলায় ভুয়া ইউএনও আটক মুফতি আমির হামজা নিরাপত্তা ঝুঁকিতে,থানায় জিডি নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার চলবে না-পুলিশ সুপার কুষ্টিয়া রাস্ট্র সংস্কার চাইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই -উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

ইবিথানা অফিস :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ হেলাল,স্পেশাল রিপোর্টার:আন্তর্জাতিক ৩৪তম ও জাতীয় ২৭তম প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে ‘প্রতিবন্ধিতা অন্তভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং রুমে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর প্রতিবন্ধীদের অধিকার প্রদানের ব্যাপারে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষার্থী আহনাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিরা।

ইংরেজি বিভাগের এক প্রতিবন্ধী শিক্ষার্থী তারিফ মাহমুদ বলেন, ছোট থেকেই আমি রেসপন্স করতে পারতাম না। এর জন্য আমার বাবা-মা অনেক লাঞ্চনা স্বীকার হয়েছে। লোকজন বলাবলি করতো বড় কিছু করতে পারবে না। কিন্তু আমি স্বপ্ন দেখতাম বড় হয়ে কিছু করে দেখিয়ে দেব। সমাজের বোঝা নয়, সম্পদ হয়ে বাঁচবো।

স্বাভাবিক শিক্ষার্থীরা যা পারতো না আমি করে দিতাম, ১ থেকে ৫ রোলের মধ্যে থাকতো। আমি প্রতিজ্ঞা করেছিলাম পারিপার্শ্বিক অবস্থা সাথে মানিয়ে নিতে পারব। আশেপাশের মানুষ অনেক কিছু বলবে আমাকে সহ্য করে নিতে হবে। সমস্ত বাধা অতিক্রম করে বাঁচতে হবে।

শিক্ষার্থীরা অনুভুতি জানানোর সময় দাবি জানান, ‘প্রতিবন্ধী কোটাকে কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরোপুরি বাস্তবায়ন করা, বিশ্ববিদ্যালয়ের এসে শুরু থেকেই যেন হল সুবিধা পেতে পারে এবং নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’

প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার গঠিত কমিটির সদস্য ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘তোমরা প্রশাসনকে ১৫ দফা দাবির একটি স্মারকলিপি দিয়েছিলে, অন্যান্য বিশ্ববিদ্যালয় কেমন সার্ভিস দেয় এবং আমরা কেমন দিতে পারি তা জানার চেষ্টা করেছি। আমরা ১৪টা সুপারিশ করছি। অক্টোবর মাস থেকে কার্যক্রম অব্যাহত। প্রতিবন্ধীরা প্রতি ঘণ্টায় ১০মিনিট বেশি সময় পাবে বলে সুপারিশ করা হয়েছে। হতদরিদ্র শিক্ষার্থীদের সেশন ফি ফ্রি-তে দেওয়ারর চিন্তা ভাবনা রয়েছে। এছাড়া শুরু থেকেই আবাসিকতা দেওয়া হবে। মাসিক ভাতা প্রদান করে এমন সংশ্লিষ্ট ঝিনাইদহ-কুষ্টিয়ার কিছু সংস্থার সঙ্গে কো-অপারেট করা হবে।’

তিনি উপস্থিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘মানুষ কখনো সম্পূর্ণ ফিট থাকে না। কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়ে যায়। এই প্রতিকূলতা অতিক্রম করার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। তোমাদের নিয়ে একটা নিবন্ধিত স্বীকৃত সংগঠন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট