1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলে পুলিশ সুপারের মতবিনিময় সভা ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন দৌলতপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খোকসায় নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দৌলতপুরে দুদকের মামলায় ভুয়া ইউএনও আটক মুফতি আমির হামজা নিরাপত্তা ঝুঁকিতে,থানায় জিডি নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার চলবে না-পুলিশ সুপার কুষ্টিয়া রাস্ট্র সংস্কার চাইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই -উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

রেমিট্যান্স যোদ্ধা রিন্টু মিয়াকে সংবর্ধনা জানালেন এ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ অফিস :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

এম এ কবীর,ঝিনাইদহ:ইটালি প্রবাসি রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়া কে সম্মাননা জানিয়েছেন বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। ১৯ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা শহরের শাহী মসজিদ প্রাঙ্গনে এই সম্মাননা জানানো হয়। সে সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন বাবর ফিরোজ, সাবেক চেয়ারম্যান দিপু, মুক্তার হোসেন, আরজান হাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদেরকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। তারা পরিবার পরিজন আত্মীয়স্বজন স্ত্রী কন্যা রেখে বিদেশে যান। গায়ের ঘাম ঝরিয়ে অনেক কষ্টে যা আয় করেন তা নিজে ভোগ না করে দেশে পাঠিয়ে দেন। তিনি বলেন রেমিটেন্স যোদ্ধারা অনেক সময় হয়রানি কিংবা প্রতারনার শিকার হন,এ কারনে সরকার তাদেরকে আলাদাভাবে সম্মান জাননোর ব্যবস্থা করেছে। তিনি বলেন আমাদের রিন্টু মিয়া স্কুলের গন্ডি পেরুতে পারেনি, মাত্র নবম শ্রেণী পাশ করে কৃষি শ্রমিকের ভিসা নিয়ে সূদুর ইতালিতে পাড়ি জমান ২০১২ সালে। বিগত ১৩ বছরে তিনি কঠোর পরিশ্রম করে নিজের এবং পরিবারের সদস্যদের স্বচ্ছল করেছেন। আমারা জেনেছি তিনি ইটালিতে একটি গার্মেন্ট ফ্যাক্টরী খুলে সেখানে অর্ধশতাধীক বাংলাদেশীর কর্মসংস্থান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ থেকে আমোদের যুব সমাজের শিক্ষা নেয়ার আছে। তিনি বলেন আমি সবসময় রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছি। জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের শমসের আলীর ছেলে রিন্টু মিয়া জমিজমা বিক্রি করে দালালের পেছনে ৪ বছর ঘুরে ২০১২ সালে ইটালী যান। ২০২৩ সালে তিনি সরকারীভাবে রেমিন্টেন্স যোদ্ধার সম্মান লাভ করেন। বর্তমানে তিনি নিজ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও রয়েছে তার সম্পৃক্ততা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট