
ইবি রিপোর্টার,দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো: আফাজ উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। একই সঙ্গে শোক প্রকাশ করেছেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হক।
শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক আফাজ উদ্দিন আজ রাত ৯টা ৩০ মিনিটে কুষ্টিয়া হাউজিং এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল, ৫ ফেব্রুয়ারি, সকাল ৯টায় কুষ্টিয়া শহরের নিশান মোড়স্থ জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাকোশ পোতা গ্রামে দাফন করা হবে।