1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

আইন মন্ত্রী আসাদুজ্জামানের কাছে ঝিনাইদহবাসীর প্রত্যাশা

ইবিথানা অফিস :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ হেলাল, স্পেশাল রিপোর্টার:
ঝিনাইদহ-১ আসনের গণমানুষের নেতা, জননন্দিত জননেতা এডভোকেট আসাদুজ্জামান আসাদ মহোদয়কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় শৈলকুপাসহ গোটা ঝিনাইদহ জুড়ে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘদিনের অবহেলিত জনপদ এখন উন্নয়নের নতুন দিগন্ত দেখার অপেক্ষায়!

ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জেলাবাসীর প্রত্যাশা আকাশচুম্বী।ঝিনাইদহবাসীর প্রাণের দাবি এ মেগা প্রকল্পগুলো যা বদলে দিতে পারে ঝিনাইদহের মানচিত্র:
রেলপথ সংযোগ: ঝিনাইদহ জেলা শহরকে সরাসরি রেল নেটওয়ার্কের আওতায় আনা এখন সময়ের দাবি। যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে এর কোনো বিকল্প নেই।
আধুনিক মেডিকেল কলেজ: উন্নত চিকিৎসার জন্য জেলাবাসীকে আর ঢাকা বা কুষ্টিয়া ছুটতে হবে না। একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ এখন প্রাণের স্পন্দন।
কৃষি বিশ্ববিদ্যালয়: কৃষিনির্ভর এই জনপদে আধুনিক কৃষি গবেষণার জন্য একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হবে ঝিনাইদহের জন্য সেরা উপহার।
৬ লেনের মহাসড়ক: কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর রুটে নির্বিঘ্ন যাতায়াত ও বাণিজ্যিক প্রসারের জন্য ৬ লেনের হাইওয়ে এখন অপরিহার্য।
আধুনিক হিমাগার (Cold Storage): প্রান্তিক চাষিদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও পচনশীল পণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন করা এখন গণদাবি।

জেলার সাধারণ জনগণ বলেন”আমরা বিশ্বাস করি, এডভোকেট আসাদুজ্জামান আসাদ মহোদয়ের হাত ধরেই ঝিনাইদহ হবে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ আধুনিক ও মডেল জেলা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট