1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলে পুলিশ সুপারের মতবিনিময় সভা ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন দৌলতপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খোকসায় নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দৌলতপুরে দুদকের মামলায় ভুয়া ইউএনও আটক মুফতি আমির হামজা নিরাপত্তা ঝুঁকিতে,থানায় জিডি নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার চলবে না-পুলিশ সুপার কুষ্টিয়া রাস্ট্র সংস্কার চাইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই -উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

খোকসায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার অভিযোগ

খোকসা অফিস :
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নূর আলম পাপ্পু,খোকসা (কুষ্টিয়া), ১৬ এপ্রিল: কুষ্টিয়ার খোকসা উপজেলার বসোয়া গ্রামে চাঁদা দাবিকে কেন্দ্র করে মোঃ শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শফিকুল ইসলাম দাবি করেন, তার মামানী মোছাঃ আনোয়ারা খাতুন (৫০), যিনি একজন ইতালি প্রবাসীর মা, তার নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি নিরুপায় হয়ে ৬ লক্ষ টাকা পরিশোধ করেন। বাকি ৪ লক্ষ টাকা দাবি করা হলে বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আজ দুপুর ৩টা ৩০ মিনিটে বসোয়া বাজার এলাকায় তাকে মারধর করা হয়।

তার অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন—মোঃ শুকুর প্রামাণিক (৬৫), মোঃ লিটন প্রামাণিক (৩৬), মোঃ ওসমান প্রামাণিক (৪৬), মোঃ লতাই প্রামাণিক (৪০), মোঃ আকাম প্রামাণিক (৫০), মোঃ মিলন প্রামাণিক (৩০), মোঃ হালিম প্রামাণিকসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি।

হামলার পর শফিকুল ইসলামকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, বিকেল ৪টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়, তবে তার আঘাত গুরুতর নয়।

এদিকে, অভিযুক্ত মোঃ মিলন প্রামাণিক সাংবাদিকদের জানান, “আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না, এবং এতে জড়িত নই।” অপর একজন অভিযুক্ত, মোঃ ওসমান প্রামাণিক বলেন, “অভিযোগকারী শফিকুল আমার চাচাতো ভাই। যে নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে ঘটনাটি ঘটেছে, সেই জমি নিয়ে আমাদের মধ্যে আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল। ঘটনাটি চাঁদা সংক্রান্ত নয়, বরং ভুল বোঝাবুঝির ফল।”

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট