1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

খোকসায় ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খোকসা অফিস :
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মোঃ নুর আলম পাপ্পুঃ,খোকসা কুষ্টিয়াঃখোকসা পৌরসভা ৪ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ – এর আয়োজনে ৬ মে এক গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি রাত ৯ টায় খোকসা কালীবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন খোকসা কালীবাড়ি এলাকার সভাপতি মোঃ কামরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সেক্রেটারি হযরত মাওলানা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখা;
মোহাম্মদ মিঠুন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সভাপতি, ইসলামী যুব আন্দোলন, খোকসা থানা;
মোহাম্মদ আনিসুর রহমান সোনা, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খোকসা পৌর শাখা।

সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামী আন্দোলনের মূল উদ্দেশ্য হলো দেশের মানুষের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দেওয়া, সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা।
তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ও শুদ্ধ রাজনীতির পথে এগিয়ে চলা আন্দোলন। ইসলামি সমাজ ব্যবস্থা গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভাটি এলাকাবাসীর মধ্যে ইসলামি চেতনা জাগ্রত করে এবং ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বাড়াতে ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট