1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ইবিতে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ উদ্বোধন

কুষ্টিয়া অফিস:
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ইবি রিপোর্টাার,কুষ্টিয়া: জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ২০৯ নম্বর কক্ষের এই সংগ্রহশালার উদ্বোধন করেন ‘দৈনিক আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এছাড়াও বিভিন্ন শিক্ষাক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

এই সংগ্রহশালায় স্থান পেয়েছে জুলাই আন্দোলনে প্রেরণা জোগানো আলোকিত চিত্র, জুলাই আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র ও অভ্যুত্থান নিয়ে লেখা বই ।

এবিষয়ে টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, “জুলাই আমাদের প্রাণের স্পন্দন হয়ে আছে। আমার শেকল থেকে মুক্তি পেয়েছি। জুলাই স্মৃতি সংগ্রহশালা ছিল একটি প্রাণের দাবি। এই সংগ্রহশালা’র দায়িত্বটি সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ে যেভাবে আন্দোলন গুলো হয়েছিল তার স্থির চিত্রগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরবো।

তিনি আরো বলেন, “কুষ্টিয়া-ঝিনাইদহে বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের একটি তালিকা এখানে থাকবে । বৈষম্যবিরোধীর ব্যানারে যে আন্দোলনটি হয়েছিল সেখানে ধর্ম,বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল, যার ফসল এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রশাসনের সাথে কথা বলে এটিকে আরো কীভাবে পরিবর্তন, প্রসারিত করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিব।”

‘দৈনিক আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। এই জুলাই স্মৃতি সংগ্রহশালা তরুণ প্রজন্মকে জুলাই বিপ্লব সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট