1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ইবিতে বাস এক্সিডেন্টে আহত ৭ জন

ইবিথানা অফিস:
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ হেলাল, স্পেশাল রিপোর্টার: কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকবাহী (কোস্টার) একটি বাস।

রোববার(১৭ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী ১১ মাইল (বৃত্তিপাড়া) এলাকায় রূপসা বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন শিক্ষক এবং বাস ড্রাইভার আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ড্রাইভার ও একজন শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া শহর থেকে সকাল ১০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে শিক্ষকদের বাসটি। মাঝপথে এসে দ্রুত গতিতে চলছিলো। এদিক থেকে কুষ্টিয়াগামী রূপসা বাস আসছিলেন। ১১ মাইল এলাকায় এসে একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ড্রাইভার ভিতরে চাপা পড়লে উপস্থিত ছাত্র জনতা বাসের সম্মুখে দড়ি বেঁধে জায়গা প্রশস্ত করে বের করেন ড্রাইভারকে।বশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, ‘১১ মাইল এলাকায় দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভার নজরুল চাপা পড়ায় এক্স-রে করার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ইনজুরি সম্পর্কে জানা যাবে। আল হাদিস বিভাগের একজন শিক্ষক ড. মো. শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। বাকিরা তেমন আহত হননি। সব মিলিয়ে ৬-৭ জন ছিলেন।’তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটি গ্যারেজে পাঠানো হচ্ছে আর রূপসা বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যাবে। রূপসা বাস মালিকের সাথে কথা বলেছি। তারা আসলে আলোচনায় বসা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট