1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

কুমারখালিতে দুর্গাপূজা উপলক্ষে আনসার -ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

কুমারখালি অফিস:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সাকিব হাসান (কুমারখালী) কুষ্টিয়া:কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পিসি, এপিসি এবং আনসার-ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে কুমারখালী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ কার্যক্রমের আয়োজন অনুষ্ঠিত হয়।

এসময় বাছাই কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আনসার ও ভিডিপির সার্কেল এডজুটেন্ট আবুল কাশেম। এ-সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার প্রশিক্ষিকা ও বাছাই কমিটির সদস্য হামিদা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, সহ বিভিন্ন দলনেতা ও দলনেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। দুর্গাপূজা চলাকালীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানানো হয়।

এ সময় বক্তারা বলেন দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সবসময় জনগণের পাশে থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট