1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলে পুলিশ সুপারের মতবিনিময় সভা ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন দৌলতপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খোকসায় নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দৌলতপুরে দুদকের মামলায় ভুয়া ইউএনও আটক মুফতি আমির হামজা নিরাপত্তা ঝুঁকিতে,থানায় জিডি নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার চলবে না-পুলিশ সুপার কুষ্টিয়া রাস্ট্র সংস্কার চাইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই -উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

ইবিতে নবীন বরণ ২০ ও ২১ সেপ্টেম্বর

কুষ্টিয়া অফিস:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ আলী,স্পেশাল রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। দুইদিনব্যাপী ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথমদিনে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান এবং দ্বিতীয় দিনে শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রেশার্স রিসিপশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ও অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী কর্তৃক আয়োজিত সাংবাদিক ও ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময়কালে এই তথ্য জানান।

জানা যায়, প্রথম দিনে (২০ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ ও বিজ্ঞানভুক্ত তিন অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। ২১ সেপ্টেম্বর রবিবার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, কলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।

অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে এবং সকল নবীনদেরকে বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’, শিক্ষাসামগ্রী ফাইল ও কলম প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

ফ্রেশার্স রিসিপশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি জানান, “আমাদের আয়োজন সম্পন্ন, আমরা চমৎকার একটা অনুষ্ঠান উপহার দিব। অনুষ্ঠানের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনদের আহব্বান জানান তিনি। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে ১ টি সেন্ট্রাল কমিটির অধীনে ৬ টি উপ-কমিটি গঠন করা হয়েছে।”

Show quoted text

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট