1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলে পুলিশ সুপারের মতবিনিময় সভা ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন দৌলতপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খোকসায় নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দৌলতপুরে দুদকের মামলায় ভুয়া ইউএনও আটক মুফতি আমির হামজা নিরাপত্তা ঝুঁকিতে,থানায় জিডি নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার চলবে না-পুলিশ সুপার কুষ্টিয়া রাস্ট্র সংস্কার চাইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই -উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ দেশের সুনাম বয়ে আনতে ক্রীড়া ক্ষেত্রে নারীদের বেশি সুবিধা দিতে হবে -ঝিনাইদহ জেলা প্রশাসক

জানুয়ারীতেই পে স্কেল-২৫ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

ঢাকা অফিস:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ হেলাল,স্পেশাল রিপোর্টার: আগামী মাস থেকে নবম বেতন কমিশনের রিপোর্ট কার্যকরের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। আজ বুধবার (৩ ডিসেম্বর) এই স্মারকলিপি প্রদান করা হয়। একই সাথে আগামী ‍শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠাতব্য গণকর্মচারীদের জাতীয় সমাবেশের বিষয়েও তাদের অবহিত করা হয়েছে।

বিকেলে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে কামাল হোসেন শিকদার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আগামী জানুয়ারি থেকে নবম বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবিতে এবং আগামী ৬ ডিসেম্বর গণকর্মচারীদের জাতীয় সমাবেশ আয়োজনসহ ৫ এতে বলা হয়, সংগঠনের নীতি-নির্ধারনী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আল আজাদ, সভাপতি মোহাম্মদ আজিম এবং মহাসচিব বদরুল আলম সবুজের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সচিবালয়ে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় সংগঠনটির নেতারা বলেন, আগামী ৬ ডিসেম্বর গণকর্মচারীদের জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে ইতোমধ্যে সারাদেশে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী জানুয়ারিতে পে-স্কেলের রিপোর্ট বাস্তবায়িত না হলে সংগঠনের ঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে। দফা পূরণের বিষয়ে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট