1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ইবিতে অমর একুশ পালনে কর্মসূচী গ্রহণ

ইবিথানা অফিস :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ইবিথানা: যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিম্নরূপ কর্মসূচি গ্রহণ করেছেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র কুরআন খতম ও বাদ জুম্মা দোয়া মাহফিল।
২০শে ফেব্রুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি এবং বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এরপর ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা।
২০ ফেব্রুয়ারি রাত ১১.৪৫ মিনিটে কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর হতে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক এর উপস্থিতিতে সম্মানিত ডিনবৃন্দ, সকল অনুষদ, হল, বিভাগ, সকল পর্যায়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, সমিতি, পরিষদ ও ফোরাম, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এরপর ২১ ফেব্রুয়ারি শনিবার ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় তাঁর সাথে থাকবেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সমিতি, পরিষদ/ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলন করবেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। এসময় মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক তাঁদের সাথে থাকবেন।

পরিবহন সময়সূচি ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টা ৩০মিনিটে এবং ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপা হতে প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ এর কর্মসূচিসমূহে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকতা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট