1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় চাঁদাবাজি চলবে না-এমপি মুফতি আমির হামজা

কুষ্টিয়া অফিস :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ২২ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে জেলার রাজনৈতিক,ব্যবসায়িক,পরিবহন নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীগণের সাথে পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয়ের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (কুষ্টিয়া -০৩) জনাব মুফতি আমির হামজা এমপি মহোদয় এবং উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার),মহোদয়। মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রনে সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া এবং জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট