1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিক্ষা মন্ত্রীর সংগে ইবি ভিসির সাক্ষাৎ

ইবিথানা অফিস :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ইবি রিপোর্টার:ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আজ ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে। সাক্ষাৎকালে তিনি উভয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের নেতৃত্বে দেশের শিক্ষা খাতের নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নতি এবং শিক্ষার্থীদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিন্তু ফলপ্রসূ কথা হয়। ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এদিন সচিবালয়ে ভাইস চ্যান্সেলর পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সাথে সাক্ষাৎ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আগ্রহ প্রকাশ করেন এবং জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট